সোমবার, মে ১৮, ২০২৬
BRS TIMES
পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল খেলবেন মুজারাবানি
খেলাধূলা

পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল খেলবেন মুজারাবানি

পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল খেলবেন মুজারাবানি । আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে অনুষ্ঠিত নিলামে শুরুতে কোনও দলই আগ্রহ দেখায়নি জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানির প্রতি। তবে ইসলামাবাদ ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছাড়ার পর সরাসরি মুজারাবানির সঙ্গে চুক্তি করে।

এবার আইপিএলে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়িয়েছে। মুজারাবানি পিএসএলের চুক্তি ভেঙে এই নতুন সুযোগে সম্মতি দিয়েছেন।

গত বছর ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল। এবারও আইপিএল ও পিএসএলের সূচি মুখোমুখি। এক লিগে নাম লেখানো মানে অপর লিগ থেকে সরে দাঁড়ানো। গত বছর পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখানোর কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কয়েক খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এবার মুজারাবানির বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভাঙায় মুজারাবানির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে পিসিবি। গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে দলে নিয়েছিল। পরে তিনি ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন এবং এক মৌসুমের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ হন।

একইভাবে এবার আইপিএলে ডাক পেয়েছেন মুজারাবানি। আইপিএলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিলামে ৯.২০ কোটি রুপিতে দলে নিয়েছিল। তবে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের কারণে বিসিসিআই নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

পিএসএল শুরু হবে ২৬ মার্চ, আর আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। মুজারাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএলে শিরোপা জিতেছিলেন। চুক্তি ভাঙার কারণে করবিন বশের মতো শাস্তির মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছিল। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজারাবানি দুর্দান্ত পারফর্ম করেছেন। জিম্বাবুইয়ে ছয় ম্যাচে তিনি ১৩ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে ছিলেন, যার মধ্যে চারটি উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে একপেশে জয়ের ম্যাচে এসেছে।

Related posts

হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে

brs@admin

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

News Desk

শীঘ্রই নতুন একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব

Durjoy Das

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

News Desk

ভারতকে হারিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য ট্রফি জয়

News Desk

গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

Durjoy Das
Translate »