28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

নারী বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

নেপালে অনুষ্ঠিতব্য ২০২৬ নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে টাইগ্রেসরা।

দলে চমক হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত খেলার সুযোগ হয়নি জুয়াইরিয়ার। অর্থাৎ এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে সর্বশেষ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন জুয়াইরিয়া। সেখানে ৬ ম্যাচ খেলে ৭০ রান করেছেন তিনি। নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই-ই আছেন দলে। মূল দলের বাইরে ৫ জন খেলোয়াড়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট৷ ১০ দলের টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে খেলবে দল।

বাংলাদেশ দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
বিআরএসটি/এসএস

Related posts

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

brs@admin

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

brs@admin

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

News Desk

নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা : দুদক চেয়ারম্যান

News Desk

ছয় ঘণ্টা পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

brs@admin
Translate »