BRS TIMES
৯০০ গোলের মাইলফলক থেকে কেবল একধাপ দূরে মেসি
খেলাধূলা

৯০০ গোলের মাইলফলক থেকে কেবল একধাপ দূরে মেসি

৯০০ গোলের মাইলফলক থেকে কেবল একধাপ দূরে মেসি । লিওনেল মেসি এখন তার কিংবদন্তি ক্যারিয়ারে ৯০০তম গোল স্পর্শের এক ধাপ দূরে।

শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর) শার্লট এফসির বিপক্ষে মাঠে নামার সময় মেসির লক্ষ্য থাকবে ৮৯৯ তম গোলের পর ৯০০ এ পৌঁছানো। ফুটবল ইতিহাসে এতদূর এই কৃতিত্ব কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোই অর্জন করেছেন।

ইন্টার মায়ামি লিগে সুবিধাজনক অবস্থানে রয়েছে । টানা তৃতীয় জয় তুলে নিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখাই মূল লক্ষ্য। তবে ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের চোট বড় দুশ্চিন্তার কারণ। বুধবার মাত্র পাঁচ মিনিট খেলে হাঁটুর ইনজুরির কারণে মাঠ ছাড়েন তিনি। কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, “ম্যাক্সির চোট কতটা গুরুতর তা এখন বলা যাচ্ছে না। তাকে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।”

অন্যদিকে শার্লট এফসির পেপ বিল দারুণ ফর্মে আছেন। তবুও মেসির মন পুরোপুরি নিজের লক্ষ্য এবং দলের সাফল্যের দিকে। এই ম্যাচটি মেসির জন্য বিশেষ, কারণ ইতিহাসে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা ফুটবলপ্রেমীদের জন্য নজরকাড়া মুহূর্ত হয়ে উঠবে।

Related posts

মিরপুরে আজ মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ

Durjoy Das

মৌরিতানিয়ার সাথে ২-১ গোলের জয়, তবু তৃপ্তি নেই আর্জেন্টিনার

Durjoy Das

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

News Desk

জনপ্রিয় সংস্থা বাজাজ আনলো এবার সিএনজি স্কুটার

brs@admin

১৭ কোটির দেনায় আলভেসের বাড়ি-গাড়ি অবরুদ্ধ

rahman himel

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার আইসিসির শীর্ষে জয় শাহ

rahman himel