BRS TIMES
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার আইসিসির শীর্ষে জয় শাহ
খেলাধূলাপ্রচ্ছদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার আইসিসির শীর্ষে জয় শাহ

প্রতিদ্বন্দ্বী ছিল না, প্রতিদ্বন্দ্বিতাও হলো না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর সোমবার (১৬ নভেম্বর) তার পুনর্নিয়োগ চূড়ান্ত হয়। চেয়ারম্যান পদের জন্য জয় শাহই ছিলেন একমাত্র প্রার্থী।

নতুন মেয়াদে ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ, দায়িত্ব নেন একই বছরের ডিসেম্বরে।

জয় শাহ যা বললেন

আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ৩৮ বছর বয়সী জয় শাহ আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। বিবৃতিতে তিনি বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

ক্রিকেটের জন্য সামনের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন জয় শাহ। তার ভাষায়, আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক ও নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

উল্লেখ্য, বালির এই বোর্ড সভাতেই ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইসিসি।

Related posts

বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকবে কেপ ভার্দের লড়াই

News Desk

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

News Desk

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

brs@admin

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ তিনজন নিহত

News Desk

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

brs@admin

পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস’ উদযাপিত: র‍্যালি ও যুব মেলা

rahman himel