BRS TIMES
গভীর রাতে আশুলিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ
জাতীয়প্রচ্ছদসারাদেশ

গভীর রাতে আশুলিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে পৃথক দুটি স্থানে আলিফ পরিবহনের বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত দেড়টা থেকে ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দুই বাসে আগুনের ঘটনায় যা জানা গেল

এরপর ভোর ৪টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি রাত ১০টার দিকে পার্কিং করে চালক মো. এমদাদ ভেতরেই ঘুমিয়ে পড়েন। আগুন টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে লাফিয়ে নেমে চিৎকার করলে চারজন দুর্বৃত্ত তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, একই রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Related posts

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

News Desk

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk

বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের জেসি

News Desk

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা

News Desk

একদিনও দেরি নয়, নির্ধারিত সময়েই নির্বাচন : প্রেস সচিব

News Desk

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

News Desk