BRS TIMES
রাজধানীতে ডিএমপির অভিযানে আরও ৫৫০ গ্রেপ্তার
জাতীয়প্রচ্ছদ

রাজধানীতে ডিএমপির অভিযানে আরও ৫৫০ গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাঁদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে। শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫২ জন রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির অভিযানে উদ্ধার পিস্তল, ককটেল ও ইয়াবা

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে, ১৬৫ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related posts

শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

News Desk

র‌্যাবের জালে ১৬ মামলার পলাতক আসামি

brs@admin

বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

brs@admin

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষর

News Desk

পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না

News Desk

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

brs@admin