BRS TIMES
অধ্যক্ষ সম্মেলন-২০২৬ এ যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়প্রচ্ছদ

অধ্যক্ষ সম্মেলন-২০২৬ এ যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এতে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন।

অধ্যক্ষ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক।

উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করতে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।

Related posts

লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন ইউএনও’র মতবিনিময় সভা

News Desk

ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম : মির্জা ফখরুল

News Desk

দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ নেতা বহিষ্কার

News Desk

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার

brs@admin

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

brs@admin

যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয় ‐ অর্থমন্ত্রী

rahman himel