BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না

পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেয়ার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হ‍ত‍্যা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

brs@admin

কক্সবাজার উপকূলের নিম্নাঞ্চল এখনও প্লাবিত

News Desk

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

News Desk

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

News Desk

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা 

brs@admin

বরগুনার পাথরঘাটায় জবাই করা হরিণ ও ফাঁদসহ শিকারি আটক

News Desk