BRS TIMES
মোস্তাফিজ ছাড়াই আইপিএল নিলাম ‐ তালিকায় ১২ বাংলাদেশি
খেলাধূলাপ্রচ্ছদ

মোস্তাফিজ ছাড়াই আইপিএল নিলাম ‐ তালিকায় ১২ বাংলাদেশি

আসন্ন আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজুর রহমান। ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় নাম নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।

কয়েক দিন ধরে মোস্তাফিজের নিলামে থাকা নিয়ে আলোচনা ও গুঞ্জন চললেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম নেই। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও নেই এই তালিকায়, নাম নিবন্ধন করেননি পেসার নাহিদ রানাও।

আইপিএল নিলামে ১২ বাংলাদেশি

তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। গত আসরের নিলাম থেকে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত এই পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও অবনতি ঘটে।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার, তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য রয়েছে ২৫টি জায়গা। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে তালিকা আরও ছোট করা হবে, নিলামের প্রায় এক সপ্তাহ আগে প্রকাশ করা হবে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা।

Related posts

দেশে ফিরেছেন ৪২হাজার ৯৫০ জন হাজি

brs@admin

আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ

News Desk

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা-অগ্নিসংযোগ

News Desk

জামায়াতের বিরুদ্ধে রাষ্ট্র অশান্ত করার অভিযোগ রাশেদ খানের

News Desk

মঠবাড়িয়ায় জমি বিক্রির পরও দখল না দেওয়ার অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

News Desk

রক্ষণাবেক্ষণ শেষে সামিট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

rahman himel