BRS TIMES
অভিনয় অঙ্গনে শোকের ছায়া ‐ চলে গেলেন সোহেল খান
প্রচ্ছদবিনোদন

অভিনয় অঙ্গনে শোকের ছায়া ‐ চলে গেলেন সোহেল খান

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় নসিব সিনেমার শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে অভিনয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোহেল খানের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, নসিব সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান। শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।

সোহেল খানের মৃত্যুতে শোক

শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে একজন সদস্য তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরা ছুটে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান, নিচে গাড়িও প্রস্তুত ছিল। প্রোডাকশনের এক সদস্য তাঁকে নিতে কক্ষে গেলে বের হওয়ার মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সোহেল খান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বগুড়ায় স্ট্রোক করেন তিনি।

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে সহশিল্পী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। চ্যানেল আই পরিবারসহ অনেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৭ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

News Desk

চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করছেন হাসনাত

News Desk

মুক্তির আগেই ইতিহাস গড়ল আল্লু অর্জুনের ‘রাকা’

brs@admin

তুরস্কের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

News Desk

আপিল বিভাগের রায় পরবর্তী জামায়াত আমিরের বিশেষ বার্তা

brs@admin