BRS TIMES
জিয়ানগরে দৌড় দিতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
জাতীয়প্রচ্ছদসারাদেশ

জিয়ানগরে দৌড় দিতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে সড়কে দৌড় দিতে গিয়ে অটোরিকশার চাপায় আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলেন মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রীরাও আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

News Desk

ক্যানসারে আক্রান্তের পর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন বাইডেন

brs@admin

সিরাজদিখানে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে

News Desk

ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহে হাইকোর্টের নির্দেশ

brs@admin

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

News Desk

২০২৫-এর অনুষ্ঠানই ছিল মায়ের শেষ ‐ বললেন প্রধানমন্ত্রী

rahman himel