BRS TIMES
২০২৫-এর অনুষ্ঠানই ছিল মায়ের শেষ ‐ বললেন প্রধানমন্ত্রী
জাতীয়প্রচ্ছদরাজনীতি

২০২৫-এর অনুষ্ঠানই ছিল মায়ের শেষ ‐ বললেন প্রধানমন্ত্রী

প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর মায়ের জীবনের শেষ অনুষ্ঠান।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।

আবেগঘন কণ্ঠে একজন সন্তান হিসেবে মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে; ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে রণাঙ্গনে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দেশপ্রেমিক নাগরিক, জনগণের প্রতি দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী যদি সবার আগে বাংলাদেশ চেতনায় ঐক্যবদ্ধ থাকে, তবে কেউ কখনো বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। অনুষ্ঠানে তিনি দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

News Desk

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

News Desk

পূজা নিয়ে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: ফরিদপুরের এসপি

News Desk

কঙ্গোতে এক দিনের ব্যবধানে নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

News Desk

ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত

News Desk