33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ক্যানসারে আক্রান্তের পর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। তবে এ কঠিন সময়েও দৃঢ় মনোভাব দেখিয়েছেন বাইডেন। সোমবার (১৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘ক্যানসার আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের অনেকের মতো, জিল (বাইডেনের স্ত্রী) এবং আমিও শিখেছি—সবচেয়ে কঠিন সময়গুলোতেই আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’এর আগে রোববার (১৭ মে) বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে।

এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও প্রথমে সহানুভূতি প্রকাশ করেন তিনি, পরে অবশ্য তোলেন অভিযোগ—বাইডেনের দল কি এ বিষয়ে আগেই জানত এবং তা গোপন করেছিল? হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি বিস্মিত হয়েছি যে এত গুরুত্বপূর্ণ তথ্য এতদিন গোপন রাখা হয়েছে। কারণ ক্যানসার এই পর্যায়ে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। তবে মানুষের এটা জানার অধিকার আছে যে আসলে কী ঘটেছে।’

এই মন্তব্যের পর বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি এবং তা ঘিরে রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে—সাবেক প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের স্বাস্থ্য বিষয়ে জনগণকে পুরোপুরি জানানো হয়েছিল কি না।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ধানমন্ডিতে মিছিল শেষে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

brs@admin

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আইসেস্কো মহাপরিচালক

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক: তিন নীতিমালার খসড়া অনুমোদন

News Desk

প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জয়নুল আবদিন ফারুকের

News Desk

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

News Desk
Translate »