BRS TIMES
পুলিশের অভিযানে যুবক গ্রেফতার
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

আজিজুল হক, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় চুরি, কিশোর গ্যাং ও মাদকের উৎপাতসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব কর্মকাণ্ড বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, মাদকসেবন ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে কিশোর ও যুবকদের আড্ডা এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।


এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (৮ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রাকিব ফকির (২৪ বছর) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত রাকিব ফকিরের পিতার নাম মো. কুদ্দুস ফকির।


পুলিশ সূত্রে জানা যায়, থানায় এলাকাবাসীর অভিযোগ এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই বেল্লাল। অভিযানের সময় রাকিব ফকিরকে গ্রেফতার করা হয়।
রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়।


এদিকে ভাইজোড়া গ্রামের বাসিন্দারা এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


স্থানীয়দের ভাষ্য, একজনকে গ্রেফতার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগও প্রয়োজন।


এলাকাবাসী আশা করছেন, পুলিশের ধারাবাহিক অভিযান ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভাইজোড়া এলাকায় স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত হবে।

Related posts

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক

News Desk

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা

News Desk

এ দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না : সেনাপ্রধান

News Desk

সিরাজদিখানে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে

News Desk

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

News Desk

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

News Desk
Translate »