BRS TIMES
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রচ্ছদশিরোনামসারাদেশ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায় শাহিনুর।

পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Related posts

মণিরামপুর শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

News Desk

হংকংয়ে হলুদ গাউনে মেহজাবীন, ‘হলুদ পরী’ বলছেন ভক্তরা

News Desk

তুরস্কে একদিকে ভারি তুষারপাত, অন্যদিকে ভয়াবহ দাবানল

brs@admin

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

News Desk

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে – ড. ইউনূস

brs@admin
Translate »