25.5 C
Bangladesh
Thursday, October 22, 2026
BRS TIMES
বলিভিয়ায় সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ - নিহত ১০
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ – নিহত ১০

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ – নিহত ১০। পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে সামরিক ঘাঁটির যে এলাকায় আতশবাজি রাখা ছিল, সেখানেই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য।

তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।

বিস্ফোরণের পর সামরিকঘাঁটির আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের ছোটাছুটির দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা করছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রিটা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরক পড়ে রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। ফলে সেখানে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

বিআরএসটি / জেডএইচআর

Related posts

কল রেকর্ড ফাঁস, আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন শেখ হাসিনা : বিবিসি’র প্রতিবেদন

brs@admin

চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk

নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

News Desk

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান

News Desk

সিলেটে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার

News Desk

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin
Translate »