31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনরাজনীতিশিরোনামসারাদেশ

তিন দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গত ২০ আগস্ট এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম আসামি সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ (৩ আগস্ট) দিন ধার্য করেন।
বিআরএসটি/এসএস

Related posts

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

News Desk

ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু

News Desk

গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে : আইন উপদেষ্টা

brs@admin

মারা গেছেন সাবেক সিইসি শামসুল হুদা

brs@admin

দুই হাজার রানের ক্লাবে শান্ত

brs@admin

প্রবল বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃত্যু বেড়ে ৪৫

brs@admin
Translate »