30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকগণমাধ্যমপ্রচ্ছদমতামতশিরোনাম

৫১ শতাংশ মার্কিন ভোটার ইসরায়েলকে সহায়তার বিরুদ্ধে

ইসরায়েলকে অতিরিক্ত অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরুদ্ধে ৫১ শতাংশ মার্কিন ভোটার। নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা রিসার্চ ইন্সটিটিউট পরিচালিত এক জরিপে বিষয়টি উঠে এসেছে।
জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ‘জোরালোভাবে বিরোধিতা’ করেছেন, যেখানে মাত্র ১৯ শতাংশ এটি ‘জোরালোভাবে সমর্থন’ করেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ মনে করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে এবং ৬২ শতাংশের মতে, ইসরায়েল বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

এরই মাঝে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও বিতর্কিত সামরিক সাহায্য তহবিলে অর্থায়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা ৬ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রির অনুমোদন চাইছে, যার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার ও হাজার হাজার আর্টিলারি ও সাঁজোয়া যান।
বিআরএসটি/এসএস

Related posts

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ আটক ১

News Desk

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৯ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

brs@admin

শাহবাগ ব্লকেড জাতীয় ছাত্র শক্তির নেতা-কর্মীরা

News Desk

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু

News Desk
Translate »