29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে অনুষ্ঠেয় গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। কারণ, ওই দিন ইহুদিদের একটি ছুটির দিন।

তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ মিশরে একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন’।

‘প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সিমহাত তোরাহের ছুটি শুরু হওয়ার সাথে সাথে সময়টি মিলে যাওয়ার কারণে তিনি যোগ দিতে পারবেন না’। যা সোমবার সন্ধ্যায় শুরু হবে এবং মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত চলবে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এরআগে, মিশরের প্রেসিযেডন্টের কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফোনালাপের পর নেতানিয়াহুকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

brs@admin

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই আমাদের প্রত্যাশা : এনসিপি

brs@admin

সুখবর দিলো বিশ্বব্যাংক

brs@admin

দুবাইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

News Desk

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম

brs@admin

১৩ বছর বয়সে এআই দিয়ে অ্যাপ বানিয়ে ৩ দিনে আয় সাড়ে তিন লাখ টাকা

News Desk
Translate »