28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের পাচার হওয়া কিছু অর্থ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী নির্বাচিত সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশাবাদী। ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে ফেরত আনা সম্ভব নয়। কেননা এটা একটি আন্তর্জাতিক অনুশীলন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অর্থ পাচারকারীরা নানান বুদ্ধি জানে। অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। এমনকি অনেক লিগ্যাল ফার্মের সঙ্গেও আলোচনা চলছে।

অর্থ উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে। এরই মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন দেশে অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে তার তথ্যও পাওয়া গেছে। এখন বাকি কাজ সম্পন্ন করতে কিছু সময় লাগবে।
বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ

News Desk

ইসরায়েলকে পশ্চিমতীর দখল করতে দেব না:  ট্রাম্প

News Desk

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

News Desk

নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প

News Desk

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin

ছেলের মৃত্যুর বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর মুখ খুললেন সালমান শাহর মা

News Desk
Translate »