26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

পুলিশের ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসাসহ নানা জনের কাছে গেছে। তবে অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আইজিপি আরও বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে। পুলিশ নির্বাচনের দায়িত্ব পালন করতে সক্ষম বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।

পুলিশ মহাপরিদর্শক আরও জানান, সারাদেশে পূজামণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর জবাব দেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন আহমদ

News Desk

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

brs@admin

বেসরকারি হাসপাতাল নিয়ে পরীমণির ক্ষোভ

News Desk

আ’লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত : মঈন খান

brs@admin

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

brs@admin

সরকারকে আলোচনায় বসার আহবান জামায়াতের

News Desk
Translate »