29.2 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১ হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখল জাপান। তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পায়নি তারা, এশিয়ার দেশ হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েছে। টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো এশিয়ান দল বিশ্বকাপের এক ম্যাচে চার গোল করতে পারেনি।

বাংলাদেশ সময় রোববার (২১ জুন) সকালে এস্তাদিও মন্টেরিতে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। দাইচি কামাদার দ্রুততম গোলে এগিয়ে যাওয়ার পর আয়াসে উয়েদার জোড়া গোল এবং জুনিয়া ইতোর এক গোলে বড় জয় নিশ্চিত করে ব্লু সামুরাইরা।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোল করে জাপানকে এগিয়ে দেন কামাদা। বিশ্বকাপে জাপানের হয়ে এটিই এখন দ্রুততম গোলের রেকর্ড। এর আগে ২০১৮ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ষষ্ঠ মিনিটে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন শিনজি কাগাওয়া। শুরুতেই এগিয়ে যাওয়ার পর জাপান বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে এবং তিউনিসিয়াকে চাপে ফেলে রাখে।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শক্তিশালী শট কোনো সুযোগই দেয়নি প্রতিপক্ষ গোলরক্ষককে। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল জাপানের হাতে।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ৬৯তম মিনিটে উয়েদার বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের তৃতীয় গোল করেন জুনিয়া ইতো। এরপর ম্যাচের ৮৩তম মিনিটে চমৎকার এক হেডে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন উয়েদা। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে জাপানের প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে দুই গোল করার কৃতিত্বও অর্জন করেন তিনি।

এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পেল জাপান। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে তিউনিসিয়া।

জাপানের এই চার গোলের জয় এশিয়ান ফুটবলের জন্যও নতুন এক মাইলফলক। এর আগে বিশ্বকাপে এশিয়ার দলগুলোর সর্বোচ্চ গোল ছিল তিনটি। ২০১০ সালে জাপান, ১৯৬৬ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০০৬ সালে অস্ট্রেলিয়া এক ম্যাচে তিন গোল করেছিল। এবার বিশ্বকাপের ১ হাজারতম ম্যাচে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল জাপান।

Related posts

লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আইসেস্কো মহাপরিচালক

News Desk

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

brs@admin

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk

প্রচারের প্রথম দিনেই ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও জনসভা

News Desk

সাবেক এমপি ও আ.লীগের জেলা সভাপতি অপু গ্রেফতার

News Desk
Translate »