BRS TIMES
নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাপতি বিচারক সৈয়দ আজাদ সোবহানীর সভাপতিত্বে এই সভা শুরু হয়।

মজুরি বোর্ড গঠন হলো যেভাবে

চলমান মজুরি আন্দোলনের মধ্যে শ্রম আইনের সংশোধিত ১৩৮ ধারা অনুযায়ী গত ১ নভেম্বর ছয় সদস্যের এই মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভাপতি ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শেখ আশফাকুর রহমান; তিন দিনের মাথায় তাঁর জায়গায় দায়িত্ব পান সৈয়দ আজাদ সোবহানী।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বাবুল আখতার।

বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা নির্ধারিত হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে এবং কার্যকর হয় ওই বছরের ১ ডিসেম্বর থেকে। চলতি মাসেই ওই মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

সভায় মালিক ও শ্রমিক দুই পক্ষই ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের বিষয়ে একমত হয়েছে। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং জানুয়ারির বেতনের সঙ্গে শ্রমিকেরা তা হাতে পাবেন বলে সভায় আলোচনা হয়েছে।

বোর্ড সব গ্রেডের শ্রমিকের জন্য ন্যূনতম মজুরির সুপারিশ করবে। সরকার সেই সুপারিশ অনুযায়ী নতুন মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করবে।

সভাপতি জানিয়েছেন, বোর্ডের পরবর্তী সভা আগামী সপ্তাহে হতে পারে। দ্রুত মজুরি নির্ধারণে দুই পক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।

Related posts

সৈকতে চেয়ার থেকে পড়ে গেলেন জো বাইডেন!

brs@admin

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

News Desk

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

News Desk

রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে জাইকার ঋণচুক্তি স্বাক্ষর

brs@admin