32.2 C
Bangladesh
Sunday, October 25, 2026
BRS TIMES
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘চেতনায় নারী, বিপ্লবে নারী—গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা, সদর উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ (জাপল) এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম।

আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক বলেন, দেশের প্রতিটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নারীরা কখনো পিছিয়ে থাকেনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী মহিলা দল সবসময় দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর উন্নতি, স্থায়িত্ব ও সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Related posts

সড়ক, রেল ও নৌপথে স্বস্তির ঈদ যাত্রা

brs@admin

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি মঞ্জুর মোর্শেদ

News Desk

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

News Desk

শাকিব খানের সঙ্গে জোভানের ছবি, কারণ জানালেন অভিনেতা

brs@admin

ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলি জাফর

News Desk

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk
Translate »