31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নুরের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির কমিটি সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নুরের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া তার জন্য উদ্বেগ প্রকাশ করছেন। তিনি মর্মাহত এবং এর নিন্দা জানিয়েছেন।
তিনি জানান, বেগম খালেদা জিয়া যথাযথ সু-চিকিৎসার জন্য অনুরোধ করেছেন।
তিনি আরও জানান, নুরুল হকের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়া।
বিআরএসটি/এসএস

Related posts

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

brs@admin

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

সাবেক এমপি দুদু ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

News Desk

লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৭ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

পাক সেনাবাহিনীতে যুক্ত হলো চীনের অত্যাধুনিক ‘অ্যাটাক হেলিকপ্টার’

News Desk
Translate »