BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার ১নং বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দেশের সকল কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে ১নং বদরপুর ইউনিয়ন ব্লকের চরকচ্ছপিয়া এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, ফয়সাল তালুকদার এবং বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির মাধ্যমে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সংশ্লিষ্টরা তথ্য সংগ্রহ কার্যক্রমে কৃষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

News Desk

সাময়িক বরখাস্ত এনবিআরের ৮ কর্মকর্তা

News Desk

যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরাইল: অরি গোল্ডবার্গের বিশ্লেষণ

brs@admin

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

News Desk

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

News Desk
Translate »