25.7 C
Bangladesh
Sunday, October 18, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

বিআরএস টাইমস ডেস্ক : রাজধানীর মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, মতিঝিল থানা-পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

brs@admin

ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!

News Desk

এনসিপির ব্যানারে ছবি ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

News Desk

বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »