27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার প্রধান বিরোধী দল থেকে হবে। তাদেরকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন,‘আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’
বিআরএসটি/এসএস

Related posts

সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

brs@admin

টেকনাফে সামরিক পোশাকসহ দুই ডাকাত আটক

News Desk

প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

News Desk

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্যাংককে বিক্ষোভ সমাবেশ

brs@admin

পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হতে পারে ভোলা, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার

News Desk

একটি গোষ্ঠী মিথ্যা প্রচারে লিপ্ত : জামায়াত আমির

News Desk
Translate »