24.8 C
Bangladesh
Friday, June 12, 2026
BRS TIMES
টপ চার্টে নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বিনোদন

বিলবোর্ড হট ১০০–এর টপ চার্টে নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বিলবোর্ড হট ১০০–এর টপ চার্টে নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট । টপ চার্টের শীর্ষে ওঠা যেন তার দীর্ঘদিনের অভ্যাস। মুক্তির ২০তম সপ্তাহে এসে বিলবোর্ড হট ১০০–এর মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছে টেইলর সুইফটের গান ‘ওপালাইট’।

এই সাফল্যের মাধ্যমে হট ১০০–এর শীর্ষে ওঠা সুইফটের সিঙ্গেলের সংখ্যা দাঁড়াল ১৪-তে। ফলে সবচেয়ে বেশি নম্বর ওয়ান পাওয়া শিল্পীদের তালিকায় তিনি এখন রিয়ানার সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে। তাদের সামনে রয়েছে কেবল দ্য বিটলস, যাদের ২০টি গান শীর্ষে উঠেছে, এবং মারায়া ক্যারি, যার আছে ১৯টি।

সুইফটের ধারাবাহিক সাফল্য দেখে সংগীতবিশ্লেষকদের অনেকে মনে করছেন, শীর্ষস্থান আরও ওপরে নেওয়া তার জন্য অসম্ভব নয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতিবছর নতুন অ্যালবাম প্রকাশ করায় তার সামনে সুযোগও বাড়ছে। অনেকের ধারণা, আগামী বছরই তিনি বিটলসকে ছাড়িয়ে যেতে পারেন।

‘ওপালাইট’ সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’–এর গান। একই অ্যালবামের আরেকটি গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ আগে টানা ১০ সপ্তাহ হট ১০০–এর শীর্ষে ছিল। অ্যালবাম প্রকাশের সময় ‘ওপালাইট’ দুই নম্বরে আত্মপ্রকাশ করলেও পরে দশ নম্বরে নেমে যায়। দীর্ঘ সময় টপ টেনের ভেতরে অবস্থান করার পর এবার এক নম্বরে উঠে এলো গানটি।

৬ ফেব্রুয়ারি ইউটিউবে গানটির মিউজিক ভিডিও প্রকাশের পর এর গতি বাড়ে। তবে সুপার বোল–পরবর্তী সময়ে ব্যাড বানি নতুন করে আলোচনায় আসায় হট ১০০–এ প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠে।

চলতি সপ্তাহে ‘ওপালাইট’ বিক্রি হয়েছে ১ লাখ ৬৮ হাজার কপি, যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ২৯০ শতাংশ বেশি। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ছিল ভিনাইল ও সিডি সংস্করণ। পাশাপাশি গানটি এখন পর্যন্ত দেড় কোটির বেশি বার স্ট্রিম হয়েছে।

Related posts

বিকৃত ছবির দুঃস্বপ্ন, কিশোর বয়সের আতঙ্ক জানালেন জাহ্নবী কপূর

Durjoy Das

বন্যহাতির কবলে বুবলী

brs@admin

সব তারকাকে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী স্কারলেট জোহানসন

brs@admin

ঢালিউডের ‘দেবদাস’ বুলবুল আহমেদের আজ ১৫তম মৃত্যু বার্ষিকী

News Desk

কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট

brs@admin

আরিফিন শুভকে বিয়ে, যা বললেন মন্দিরা!

brs@admin
Translate »