BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে মধু, অন্তরে ছলনা : নাহিদ ইসলাম

বিআরএস টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে বরিশালে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। যে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে তিনি হ্যাঁ এর প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে ৭০ পারসেন্ট জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেয়ার পরেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।

গণঅভ্যুত্থানের সময়ের ‘নাটক কম করো পিও’ স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নাটক কম করার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় আমাদের স্লােগান ছিল ‌’নাটক কম করো পিও’। তারেক রহমানকেও বলে দিচ্ছি, ‘নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দেয়ার মানে এই নয়, আপনি যা খুশি করবেন। যেরকম খুশি ছলনা, প্রতারণা দেশের জনগণের সাথে করবেন।

সংবিধান সংশোধন কমিটির নামে বিএনপি সরকার জাতির সাথে প্রহসন করছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা এ ধরণের প্রহসন করে তার পরিণতিতে সে দিল্লিতে আছে। বিএনপি সরকারকেও বলবো, সংবিধান সংস্কারের নামে প্রহসন জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো।

জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১দলীয় জোটের শীর্ষ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতা : আসাদুজ্জামান

News Desk

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

News Desk

সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে : পুলিশ মহাপরিদর্শক

News Desk

জামিন পেলেন নুসরাত ফারিয়া

brs@admin

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk
Translate »