27.2 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করছেন হাসনাত
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিশিরোনাম

চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করছেন হাসনাত

সরকারদলীয় নেতাকর্মীদের জন্য ‘গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে এক টাকার ভিক্ষাও ভূমিকা রাখতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

পোস্টে হাসনাত জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। এর অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করার কথা জানান তিনি।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’

হাসনাত আবদুল্লাহর এই পোস্টের মাধ্যমে কর্মসূচিটির উদ্দেশ্য ও আয়োজনের বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য তুলে ধরেছেন।

Related posts

বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

brs@admin

ওমানে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বেড়ে ৩ বছর

News Desk

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিরোধ করবে : হাসনাত

brs@admin

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

News Desk

৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

brs@admin

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

brs@admin
Translate »