26.9 C
Bangladesh
Monday, September 28, 2026
BRS TIMES
‘অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’-সাদিয়া আয়মান
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

‘অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: সাদিয়া আয়মান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

ঘটনার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও অশিক্ষার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটা হজম করতে পারে না।’

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ বলেও মন্তব্য করেন সাদিয়া।

পরে পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের উদ্দেশে প্রতিক্রিয়া জানান তিনি। সাদিয়ার দাবি, তার পোস্টের উদ্দেশ্য যাদের নিয়ে, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।

তিনি আরও লেখেন, এসব মন্তব্য ভবিষ্যতে মন্তব্যকারীদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে।

সাদিয়া আয়মানের পোস্টের কমেন্টবক্সে বিভিন্ন ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা, সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে।’

তিনি আরও দাবি করেন, যারা তার পোস্টে আপত্তিকর মন্তব্য করছেন, তাদের মন্তব্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যরাও সেগুলো দেখতে পারবেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাদিয়া আয়মানের এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Related posts

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

News Desk

সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

brs@admin

নরসিংদীতে নবজাতক চুরির ১২ ঘণ্টা পর উদ্ধার

News Desk

ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ

News Desk

উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

‘বাবরি মসজিদ’ নির্মাণে দানবাক্সে পড়লো পৌনে ২ কোটি টাকা

News Desk
Translate »