26.9 C
Bangladesh
Monday, September 28, 2026
BRS TIMES
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাট
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাট

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই এলাকায় থাকা নিউ গিনি প্রোপার্টিজের অফিসসহ আশপাশের বিভিন্ন স্থাপনাতেও হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হামলাকারীদের মূল লক্ষ্য সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল না। জায়গা নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ ওই এলাকায় দখল নিতে গেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হক বলেন, জায়গা নিয়ে বিরোধের কারণে এক পক্ষ রাতে সেখানে দখল নিতে যায়। এ সময় টিনশেড ঘরে ভাড়া নেওয়া স্টুডিওটিতেও ভাঙচুর করা হয়।

ঘটনার সময় স্টুডিওতে দুজন ছিলেন। তাদের একজনের ভাষ্য, প্রায় ১০০ থেকে ১৫০ জনের মতো লোক এসে স্টুডিওর শাটার কোপাতে শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে যায় এবং যেসব জিনিস নিতে পারেনি, সেগুলো ভাঙচুর করে।

ওই ব্যক্তি আরও দাবি করেন, হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা স্টুডিওতে থাকা ব্যক্তিদের কাছ থেকে ফোন, মানিব্যাগসহ ব্যক্তিগত মালামাল নিয়ে যায়।

ঘটনার পর স্টুডিওতে গিয়ে সালমান মুক্তাদির বলেন, তার স্টুডিওতে থাকা ৩০ থেকে ৪০টি ক্লায়েন্টের মালামাল নিয়ে যাওয়া হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তার ধারণা, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার কারণে নয়; পুরো আবাসন প্রকল্পকে কেন্দ্র করেই হামলা হয়েছে।

নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাঁদাবাজি, হুমকি-ধমকি ও জমি দখলের চেষ্টা করা হচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় গুলি ছোড়া, গেট ভাঙা এবং হার্ডডিস্কসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটে।

তিনি দাবি করেন, হামলায় নিউ গিনি প্রোপার্টিজের প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নির্মাণাধীন আবাসিক এলাকায় ঢুকে গুলি ছোড়ার পাশাপাশি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করা হয়েছে বলেও তারা দাবি করেন।

সালমান মুক্তাদির ঘটনাটিকে শুধু ভাঙচুর নয়, লুটপাট ও চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি কাজ থেকে পিছিয়ে যাবেন না।

এদিকে হামলা ও লুটপাটের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

Related posts

মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

News Desk

কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

News Desk

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk

ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া!

brs@admin

ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা

News Desk

ডাকসু নির্বাচন: বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি আজ

News Desk
Translate »