26.9 C
Bangladesh
Monday, September 28, 2026
BRS TIMES
জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করা হয়েছিল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জনের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করছিল পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জনের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলমান থাকায় তাদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে নেতাকর্মীদের একটি তালিকা নেওয়া হয়েছে। সেই তালিকা ও অন্যান্য কাগজপত্র যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ার পর ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ব্যক্তিদের পরিচয়ও যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

Related posts

হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

News Desk

রোগীরা সেবা পাচ্ছেন কি না, হাসপাতালে গিয়ে দেখলেন স্পিকার

News Desk

জোয়ারের প্রভাবে তলিয়ে গেছে সুন্দরবণ

News Desk

গাজায় মানবিক সহায়তায় ১৩ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

News Desk

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

News Desk

লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০

News Desk
Translate »