26.8 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের টাউন ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও প্রশাসনিক সেবার মান উন্নয়নসহ জেলাজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাঁদের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে বহাল রাখা হোক।

এতে বক্তব্য রাখেন, সমাজসেবক রেজাউল হক রিয়াজ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সমাজসেবক আফজাল হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম বাবু, সমাজসেবক আলিফ আহমেদ রাজিব, টিম পজিটিভ পিরোজপুর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, ব্যবসায়ী মো. আসলাম শেখ, শ্রমিক নেতা রাজ্জাক ফকির ও সোহেল শেখ।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk

‘ইরানের পারমাণবিক কর্মসূচিকে নালায় পাঠিয়েছি’ —নেতানিয়াহুর দাবি

brs@admin

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে: ফিন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

brs@admin

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

News Desk

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

News Desk
Translate »