26.8 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষকদলের আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা শিল্পকলা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা কৃষকদলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা কৃষক দলের সহ সভাপতি এম সোহেল মাহমুদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতাউজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি এবং জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিআরএসটি/এসএস

Related posts

হাসপাতালের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

News Desk

ঐকমত্য কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে : সালাহউদ্দিন আহমদ

News Desk

শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে : নাহিদ ইসলাম

brs@admin

গ্যাসের সংকট বিএনপি নয়, পূর্ববর্তী সরকারের সৃষ্ট – মির্জা ফখরুল

News Desk

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

News Desk

বাংলাদেশকে অপেক্ষার বার্তা যুক্তরাষ্ট্রের

News Desk
Translate »