BRS TIMES
নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রলবোমা হামলা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রলবোমা হামলা

নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তাঁর মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া ও জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

ধারাবাহিক পেট্রলবোমা হামলা

অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। তাঁর ভাষায়, এই ব্যাংকের ওপর হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর সারা দেশে বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য দিয়ে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দেয় গ্রামীণ ব্যাংক। চিঠিতে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। হামলার ঘটনায় ব্যাংকের কর্মী ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

Related posts

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন: রিপোর্ট

News Desk

সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

News Desk

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

News Desk

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে আগামীকাল

brs@admin

কলকাতায় ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার

News Desk

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

News Desk