28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

রাশিয়ার সুদূর প্রাচ্যের খবরোভস্ক অঞ্চলে একটি এমআই-৮ (Mi-8) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রুশ জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এতে পাঁচ জন আরোহী ছিলেন, তাদের কেউ বেঁচে নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা তদন্তকারীদের সঙ্গে যৌথভাবে বিধ্বস্ত হেলিকপ্টারটির টুকরো বিশ্লেষণ করছে এবং দুর্ঘটনাস্থলে ফ্লাইট রেকর্ডার খুঁজছে – যাতে দুর্ঘটনার কারণ খুঁজে পাওয়া যায়।

রাশিয়ান তদন্ত কমিটির পূর্বাঞ্চলীয় আন্তঃআঞ্চলিক পরিবহন তদন্ত অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনাস্থলে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে।

তাস জানিয়েছে, খবরোভস্ক অঞ্চলের ওখোটস্ক থেকে মাগাদান যাওয়ার পথে হেলিকপ্টারটি রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়। পরে ওখোটস্ক এলাকা থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে কেপ গাদিকানের কাছে এটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, উড্ডয়নের সময় হেলকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

News Desk

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

News Desk

একইদিনে হবে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া দুটি পরীক্ষা

News Desk

স্টেডিয়ামের গ্যালারিতে অটোরিকশার দোকান বরাদ্দ বাতিলের নির্দেশ

News Desk

হাসপাতালের মাতৃসদনে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল ১৪ শিশু

News Desk

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk
Translate »