25 C
Bangladesh
Monday, October 12, 2026
BRS TIMES
শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের দেশে ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী

বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সবাইকে বিচারের স্বার্থে দেশে ফেরত আনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব আসামির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফেরত চায়।

তিনি জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এ বিষয়টি বাংলাদেশ সরকার অবগত। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে তা শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ফ্যাসিবাদের সমর্থকেরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক পরিসর থেকে যারা ফ্যাসিবাদ প্রচার করছেন, তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজন নিয়েও কথা বলেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, কোনো কনসার্ট বাতিল হলেই সরকার সহযোগিতা করেনি—এমনটা ভাবার কারণ নেই। কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে। দেশে বড় পরিসরে অনেক কনসার্ট হচ্ছে বলেও জানান তিনি।

সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংস্কৃতিক কোনো কার্যক্রমে অযথা বাধাবিঘ্ন সৃষ্টি করার মানসিকতা সরকারের নেই।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Related posts

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

বরিশাল-৩ আসনে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

News Desk

উদ্যোক্তা তৈরিতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

brs@admin

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

News Desk

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা দশজন আহত

brs@admin

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলা, খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

News Desk
Translate »