25 C
Bangladesh
Monday, October 12, 2026
BRS TIMES
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট
আইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান।

মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ আছিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত শেষ করে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। হিটু শেখ ছিলেন নিহত শিশুটির বোনের শ্বশুর।

তবে মামলার অপর তিন আসামি—শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেন আদালত।

পরে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি মামলাটি নিয়ে আপিলের শুনানিও হয়। শুনানি শেষে আজ রায়ের জন্য ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

দেশজুড়ে আলোচিত এই মামলায় হাইকোর্টের রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

Related posts

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

News Desk

মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ককপিটে বসেই ইঞ্জিনে গণ্ডগোল টের পান পাইলটরা

News Desk

বিএনপি মহাসচিবের সাথে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

brs@admin

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল গ্রেফতার

brs@admin

মানবতার শত্রু আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি হেফাজতের

brs@admin
Translate »