31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়।

এ সময় রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

Related posts

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হবে ২৪’র গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা: আবদুল হান্নান মাসউদ

brs@admin

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

News Desk

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

News Desk

টেকনাফে সামরিক পোশাকসহ দুই ডাকাত আটক

News Desk

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk
Translate »