25.1 C
Bangladesh
Thursday, August 6, 2026
BRS TIMES
সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস
প্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস

ফিফা বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুজনেই জোড়া গোল এবং একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। অন্যদিকে সুইডেনের হয়ে একটি গোল পরিশোধ করেন অ্যান্থনি এলাঙ্গা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই সুইডেনের ওপর চাপ সৃষ্টি করে নেদারল্যান্ডস। সেই চাপের ফলও আসে দ্রুত। প্রথম ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রবি। তার দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডাচরা।  ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সুইডেন। ইসাক ল্যাগারবিয়েলকের একটি হেড থেকে গোল এলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির আগে কয়েকটি আক্রমণেও নেদারল্যান্ডসকে চাপে ফেলেছিল সুইডিশরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আরও ভয়ংকর রূপে ফিরে আসে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের অসাধারণ অ্যাসিস্ট থেকে সহজ ফিনিশে ব্যবধান ৩-০ করেন কোডি গাকপো। সাত মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের দারুণ সৃষ্টিশীলতায় নিজের দ্বিতীয় গোলও করেন গাকপো। ৪-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

সুইডেন কিছুটা আশা জাগায় ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার পাল্টা আক্রমণ থেকে করা গোলে। তবে সেটিই ছিল তাদের একমাত্র সান্ত্বনা। ম্যাচের শেষ দিকে (৮৯ মিনিটে) সামারভিল নিজেও গোল করে নেদারল্যান্ডসের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে গেছে অরেঞ্জ বাহিনী, আর শেষ ষোলোয় ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল তারা। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সুইডিশরা।

বিআরএস/আরএন

Related posts

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

News Desk

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

News Desk

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

brs@admin

প্রতিরক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত: আবদুল্লাহি

News Desk

বিডিআর হত্যাকাণ্ড মামলায় সাক্ষ্য দিয়েছেন ‘পলাতক’ মির্জা আজম ও নানক

brs@admin

মোংলায় যুবলীগ নেতা আটক

News Desk
Translate »