31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

নতুন সাকিব-মাশরাফি তুলে আনতে নতুন উদ্যোগ বুলবুলের

চট্টগ্রামে পর্দা উঠল দেশের নতুন আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান এবং হাবিবুল বাশার সুমন।

বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিকেটকে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এর ফলে খুলে যাবে দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে সুযোগ না পাওয়া জেলা পর্যায়ের ক্রিকেটারদের সম্ভাবনার দুয়ার।

হাবিবুল বাশার মনে করেন, আঞ্চলিক কাঠামো চালু হলে প্রতিভা আর আড়ালে থাকবে না। তার ভাষায়, ‘ঢাকায় তো সবার খেলার সুযোগ হয় না। কিন্তু রিজিওনাল ক্রিকেট থাকলে নিজেদের লিগ, নিজেদের টুর্নামেন্ট থাকবে। তখন সবাই খেলতে পারবে। হিডেন প্রতিভারা তখন হিডেন থাকবে না।’

আকরাম খান এই টুর্নামেন্ট নিয়ে বললেন, ‘আমরা একটা টুর্নামেন্ট তাড়াহুড়ো করে করেছি। বলতে গেলে এটা সিজনও না আবার অফ সিজনও না। একটা ঝুঁকি নিয়ে করেছি। ভবিষ্যতের জন্য একটা রাস্তা খুলে দিলাম।’

মাশরাফি, সাকিব, তামিম বা মুশফিকরা একটা বড় সময় ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চাইছেন আগামী দিনের সাকিব, তামিম বা মুশফিকদের বের করে আনতে। তিনি বলেন, ‘ক্রিকেট সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু যদি আঞ্চলিক ক্রিকেটের সঙ্গে সিঙ্ক করা যায়, তাহলে আরও ছড়িয়ে যাবে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি জেলায় নিজেদের ক্রিকেটের পরিবেশ তৈরি হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদরা এখনো স্কুলে আছে। ওদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব। তাই স্কুল ক্রিকেটকে আমরা নতুনভাবে আয়োজন করব।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নির্বাচনে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা : অর্থ উপদেষ্টা

News Desk

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

News Desk

২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

News Desk

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

News Desk

পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক : জামায়াত

News Desk

সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

brs@admin
Translate »