26.2 C
Bangladesh
Friday, June 19, 2026
BRS TIMES
খেলাধূলা

গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি।  চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসে গোলবন্যার ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। শুরুতে পিছিয়ে পড়েও দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি।

১৭তম মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন বায়ার্নকে এগিয়ে দেন। ২৪তম মিনিটে খভিচা কাভারাৎসখেলিয়া সমতা ফেরান। ৩৩তম মিনিটে জোয়াও নেভেসের হেডে লিড নেয় পিএসজি। ৪১তম মিনিটে মাইকেল ওলিসে সমতা ফেরালেও বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৫৮তম মিনিটে কাভারাৎসখেলিয়া ও দেম্বেলে আরও দুটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-২। তবে ৬৫ ও ৬৮তম মিনিটে ডায়োট উপামেকানো ও লুইস দিয়াস গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান। শেষদিকে সমতার সুযোগ পেলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে পিএসজিকে রক্ষা করেন উইলিয়াম পাচো।

আগামী বুধবার মিউনিখে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। সেখানে নির্ধারণ হবে ফাইনালের টিকিট।

Related posts

বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন তামিম

Durjoy Das

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

News Desk

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

News Desk

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির

News Desk

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

brs@admin

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ; ভুটানকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

News Desk
Translate »