28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরোনো ইতিহাস উন্মোচন হয়েছে। তাই নিষিদ্ধের দাবি উঠেছে, এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।
বিআরএসটি/এসএস

Related posts

১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের পূর্বাভাস

News Desk

ই*স*রা*য়ে*লের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

brs@admin

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

brs@admin

ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

News Desk

পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

News Desk

বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই ষড়যন্ত্র চলছে : রিজভী

News Desk
Translate »