26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদসারাদেশ

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।

তিনি জানান, হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল পদ্মার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। অনেকে ঘাটে এসে অপেক্ষায় থাকতে বাধ্য হন।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

Related posts

ব্রিজ ভেঙে খালে বালুভর্তি ট্রাক্টর, চালক নিহত

News Desk

ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল

News Desk

লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন ইউএনও’র মতবিনিময় সভা

News Desk

শাজাহান হেসে হেসে বললেন ‘বাইরের থেকে ভেতরেই ভালো আছি’

brs@admin

ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা

News Desk

কক্সবাজার উপকূলের নিম্নাঞ্চল এখনও প্লাবিত

News Desk
Translate »