BRS TIMES
লিবারম্যানকে পাশে পেলেন আইজেনকট ‐ চাপে নেতানিয়াহু
আন্তর্জাতিকপ্রচ্ছদ

লিবারম্যানকে পাশে পেলেন আইজেনকট ‐ চাপে নেতানিয়াহু

ইসরায়েলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনের পথে প্রথম জোট চুক্তি করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। মঙ্গলবার আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুর সঙ্গে এই চুক্তিতে সম্মত হন তিনি। গত মাসের নির্বাচনের পর বিরোধী দলগুলোর মধ্যে এটিই প্রথম কোনো জোট চুক্তি।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠন করতে হবে, প্রয়োজনে আরও ১৪ দিন সময় চাইতে পারবেন তিনি। তত দিন নেতানিয়াহু থাকছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে।

নেতানিয়াহুকে সরানোর সমীকরণ

১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন, আইজেনকটের বিরোধী শিবিরের হাতে রয়েছে ৪৮ আসন। আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেয়েছে ১৯ আসন, যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। আইজেনকটের ইয়াশার পার্টি এককভাবে পেয়েছে ২১ আসন, লিবারম্যানের দল পেয়েছে ৭টি।

চুক্তিটি অনেকের কাছেই বিস্ময়কর। কারণ, লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন, আবার নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকারেও তাঁর আপত্তি। নির্বাচনের আগে থেকেই নেতানিয়াহুর কড়া সমালোচক লিবারম্যান বলে আসছেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোই তাঁর প্রধান লক্ষ্য।

সংখ্যাগরিষ্ঠতার জন্য আইজেনকটকে হয় আরব দলগুলোর সহায়তা নিতে হবে, না হলে নেতানিয়াহুর জোটের কোনো দলকে পাশে পেতে হবে। নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলো আইজেনকটকে সমর্থন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি আইজেনকটের সঙ্গে সরকার গঠনের আলোচনা স্থগিত করেছে। লিকুদের সঙ্গে আইজেনকটের জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনায় অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। আট আসন পাওয়া দলটির প্রধান ইয়ার গোলান বলেছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের পক্ষে।

Related posts

সাকিবের শূন্য, রিশাদের জাদুতে ফাইনালে লাহোর

brs@admin

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

brs@admin

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

News Desk

দাবি না মানলে নির্বাচন অগ্রহণযোগ্য, এমন অবস্থান অগণতান্ত্রিক

News Desk

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin