29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

দাবি না মানলে নির্বাচন অগ্রহণযোগ্য, এমন অবস্থান অগণতান্ত্রিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমন দাবি অগণতান্ত্রিক।নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জনঅধিকার পার্টির বর্ষপূর্তি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প চিন্তা দেশের জন্য ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে। সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। বাকিগুলো নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দিতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনৈতিক গণতন্ত্রায়নের স্লোগানকেও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি।
বিআরএসটি/এসএস

Related posts

‘গহীন অতল’ ওয়েব সিনেমায় মৌ

News Desk

১২ লাখ ইউরোর গহনা জব্দ, তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

News Desk

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল

brs@admin

একুশে আগস্ট গ্রেনেড হামলা; তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

News Desk

পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল: রিজওয়ানা

News Desk

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড

brs@admin
Translate »