BRS TIMES
দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দিন ‐ মেঘনা আলম
প্রচ্ছদরাজনীতি

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দিন ‐ মেঘনা আলম

আসিফ মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাওয়ার পর এবার দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, আসিফের ওপর ভরসা না থাকলেও দেশের মানুষের ভরসা আছে তার ওপর।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে।

মেঘনা আলম যা লিখলেন

এর আগে একই দিন বিকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেখানে তিনি লেখেন, না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি। পরে আরেক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে দায়িত্ব না দিলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দেওয়া হোক, তিনি শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন।

আসিফের সেই মন্তব্যের রেশ ধরেই মেঘনা আলমের এই পোস্ট বলে ধারণা করা হচ্ছে। তবে কোন প্রেক্ষাপটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন, স্ট্যাটাসে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বিভিন্ন সময়ে সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দিয়ে আলোচনায় আসেন মেঘনা আলম। তার এই নতুন স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা ও কৌতূহল।

Related posts

দীর্ঘদিন পর ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স

News Desk

মোদীর গদি কী নাড়িয়ে দিলো তেলাপোকার আন্দোলন?

News Desk

জামায়াতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় মানুষ ‐ রাশেদ খাঁন

rahman himel

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সমর্থন অব্যাহত থাকবে : নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত

brs@admin

‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুমকি রাহুল গান্ধীর

News Desk