BRS TIMES
স্ট্যাটাস দেওয়ার আগে আমার লেভেলে আসুন ‐ পরীমনিকে অপু
প্রচ্ছদবিনোদন

স্ট্যাটাস দেওয়ার আগে আমার লেভেলে আসুন ‐ পরীমনিকে অপু

ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও পরীমনির কথার লড়াই নতুন মাত্রা পেল। পরীমনির পরগাছার রানি খোঁচার জবাবে এবার তার সিনেমার হিসাব টেনে কড়া জবাব দিলেন অপু বিশ্বাস।

বিতর্কের শুরু কয়েক দিন আগে। এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

এর জবাবে অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমনি। অপুকে ইঙ্গিত করে তিনি লেখেন, ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কী বলতে চাচ্ছেন। পাশাপাশি অপুকে পরগাছার রানি ও ব্যাঙাচি বলেও কটাক্ষ করেন তিনি।

অপু বিশ্বাসের পাল্টা জবাব

রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। পরীমনির স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা আমাকে বেচতে চান।

এরপর নাম উল্লেখ না করে পরীমনির সিনেমার হিসাব টানেন অপু। তিনি বলেন, যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, ৫টি আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।

কে স্ট্যাটাস দিয়েছেন তা তিনি জানেন না বলেও জানান অপু। তার ভাষ্য, তিনি ওইভাবে ফেসবুক ব্যবহার করেন না। কিছু পারিবারিক বন্ধুর পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন।

এদিকে অপুর এই জবাবের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন পরীমনি। দুই নায়িকার এই পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা।

Related posts

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

News Desk

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই : ফয়জুল করীম

brs@admin

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বললেন সৌরভ গাঙ্গুলী

brs@admin

ঈদের ছুটি শেষ, এবার পড়াশোনায় মনোনিবেশ এর চেষ্টা: ভাবনা

brs@admin

ট্রাম্পের সঙ্গে ‘মুখোমুখি’ আলোচনায় প্রস্তুত মাদুরো

News Desk

সমাবেশ উপলক্ষ্যে ডিএমপির সঙ্গে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধি দল

News Desk